ফাঁসি কার্যকরের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আনোয়ারা উপজেলা যুবলীগ। গতকাল বেলা ১১টার সময় উপজেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আছহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।