ফাঁসি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের চকদেবপাড়ায় ফাতেমা বিনতে কাশেমের (২২) হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখা। সকালে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন পরিষদের সভাপতি ফেরদৌসি রহমান, সহসভাপতি জহুরা ইসলাম, সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আকতার স্মৃতির মা সুফিয়া খানম, শিক্ষার্থী বর্ণা প্রমুখ। ৩ নভেম্বর নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।