ফাঁসি দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১০৮তম ফাঁসি দিবস উপলক্ষে রংপুরের কারমাইকেল কলেজে গতকাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাওওয়ান। বক্তব্য দেন জেলা সভাপতি আহসানুল আরেফিন, সাধারণ সম্পাদক ইমরান সরকার, অর্থ সম্পাদক শাপলা রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা আহম্মেদ, পাঠাগার সম্পাদক চন্দনা রায় প্রমুখ।