ফাঁসি বন্ধে ব্রিটিশ আইনজীবীর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আইনজীবী জিওফ্রে রবার্টসন কিউসি দাবি করেছেন, বাংলাদেশ সরকারকে অবশ্যই বিরোধী রাজনৈতিক নেতাদের ফাঁসিতে ঝোলানো বন্ধ করতে হবে। গত মঙ্গলবার পশ্চিম লন্ডনের ডাউটি স্ট্রিটে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, মানবাধিকার নিয়ে কাজ করা বিদেশি আইনজীবীদের একটি সংগঠনের অনুরোধে তিনি ‘রিপোর্ট অন দ্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল’ শীর্ষক প্রতিবেদন সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন। সংগঠনটির অনুরোধে তিনি এই প্রতিবেদন তৈরি করেছেন। জিওফ্রে রবার্টসন দাবি করেন, মুক্তিযোদ্ধাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ওই সব মুক্তিযোদ্ধারও বিচার হওয়া উচিত।