প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে গত মঙ্গলবার রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. নূরুল ইসলাম হাওলাদার (৬২)। তাঁর বাড়ি ঝালকাঠির রাজাপুর থানার বরমীকাঠি গ্রামে। ডেপুটি জেলার সৈয়দ শাহ শরীফ জানান, ২০১৩ সাল থেকে তিনি এ কারাগারে বন্দী ছিলেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।