ফাঁসির তিন আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর তিন সহোদর হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁরা হলেন মোবারক হোসেন, লোকমান ও ওসমান। গত রোববার রাতে নগরে ও হাটহাজারীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ২৬ মে হাটহাজারী উপজেলার মির্জাপুরের চারিয়া গ্রামে তিন সহোদর আবুল বশর, আবুল কাশেম ও বাদশা আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহত ব্যক্তিদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরে আদালত গ্রেপ্তার হওয়া তিন আসামিসহ পাঁচজনকে ফাঁসির আদেশ এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পলাতক ছিলেন তিন ফাঁসির আসামি। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।