ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে গত শুক্রবার রাতে ফাঁসির দণ্ড পাওয়া এক কয়েদি মারা গেছেন। তাঁর নাম আবদুর রহিম খান (৭০)।

কারাধ্যক্ষ জান্নাতুল ফরহাদ জানান, শুক্রবার রাত ১২টার দিকে বুকে ব্যথা অনুভব করেন আবদুর রহিম। ঘটনাটি জানার পর কারা কর্তৃপক্ষ তাঁকে তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।