ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া দুই পলাতক আসামিকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসমত আলী ওরফে হাসু (২৬) ও জুলহাস হোসেন (২৭)। হাসমতকে গতকাল দুপুরে কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে এবং জুলহাসকে বিকেলে গাজীপুর শহরের লক্ষ্মীপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জয়পুর থানার উপপরিদর্শক (এসআই) মিতু শেখ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা আসামিদের থানা হেফাজতে রাখা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৩১ জুন গাজীপুর শহরের মারিয়ালী এলাকার বিল্লাল হোসেন (১৯) খুন হন। ওই ঘটনায় করা মামলায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত গত মার্চে তিন আসামির অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন বাবুল হোসেন (২৫)। তিনি পলাতক রয়েছেন।