প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যা মামলায় মৃত্যু-দণ্ডাদেশ পাওয়া ১৩৮ আসামি জেল আপিল করেছেন। কারা কর্তৃপক্ষের মাধ্যমে এই আপিল করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী গতকাল মঙ্গলবার বলেন, ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে আপিল করতে পারেন। এই প্রক্রিয়ায় তাঁর কারাগারে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ১৩৮ জন আসামি গত রোববার থেকে এই আপিল করেছেন।
পিলখানা হত্যা মামলায় মোট ১৫২ জন মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘জেল আপিল হয়ে থাকলেও জানামতে এখনো আমার কার্যালয়ে এসে পৌঁছায়নি।’