ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীকে হত্যার মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসী ওই কর্মসূচি পালন করে। স্কুলছাত্রীর নাম মারিয়া আক্তার (১০)। সে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার বাসিন্দা মো. আক্তারুজ্জামানের মেয়ে এবং কোনাবাড়ী শাহিন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।