ফাঁসির দাবিতে উত্তরায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন উত্তরায়ও ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার আবদুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছিল মশাল ও মোমবাতি হাতে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত।উত্তরার হাউস বিল্ডিং, জসীমউদ্দীন মোড় ও আবদুল্লাহপুর এলাকায় জনতা অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেল থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রথমে হাউস বিল্ডিং বাসস্ট্যান্ডে নর্থ টাওয়ারের সামনে জড়ো হতে থাকেন। সন্ধ্যা নামতেই মশাল ও মোমবাতি হাতে বিপুলসংখ্যক নারী-পুরুষ অবস্থান কর্মসূচিতে যোগ দেন। এ সময় আবদুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়ক আলোয় আলোকিত হয়ে ওঠে। ‘আর কোনো দাবি নাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’সহ নানা স্লোগানে গর্জে ওঠে রাজপথ।উত্তরার কর্মসূচিতে যোগ দেওয়া বাহাউদ্দিন, বাবুল, শরিফুল, মোহসিন, রুমানের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বতঃস্ফূর্ত এই আন্দোলন সফল হবেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।