ফাঁসির দাবিতে উড়ল ফানুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে বরগুনার তালতলী উপজেলায় গণজাগরণ মঞ্চ থেকে আদিবাসী রাখাইন ও বাঙালি তরুণেরা ফানুস উড়িয়েছেন। ‘রাজাকারের ফাঁসি চাই’, এমন স্লোগান লিখে ফানুসটি আকাশে উড়িয়ে দেওয়া হয়।গত সোমবার রাতে মাঘী পূর্ণিমার রাতে বঙ্গোপসাগরের তীরের তালতলী উপজেলা সদরের খাদ্যগুদামসংলগ্ন সড়কে গণজাগরণ মঞ্চে ফানুস ওড়ানোর কর্মসূচি পালিত হয়। এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, গণসংগীত, বক্তৃতা ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে গণজাগরণ মঞ্চ।সন্ধ্যার পর ফানুস ওড়ানোর সময় সেখানে আদিবাসী ও বাঙালি অসংখ্য তরুণ, বিভিন্ন বয়সী মানুষ এই দাবির প্রতি একাত্মতা জানাতে আসে। তালতলীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাত দিন ধরে গণজাগরণ মঞ্চে বিভিন্ন কর্মসূচি চলছে।