ফাইটার কারাতে ও শাওলিন কুংফু একাডেমির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইটার কারাতে ও শাওলিন কুংফু একাডেমির এক সভা সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান সামনে রেখে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় একাডেমির প্রতিষ্ঠাতা ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, একজন মানুষকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে গড়ে তুলতে পারে মার্শাল আর্ট। তাই নারী-পুরুষ সবার ক্ষেত্রে মার্শাল আর্টের গুরুত্ব অপরিসীম। এ দেশে অত্যাচার-নিপীড়ন ঠেকানোর জন্য আত্মরক্ষার কৌশল চালু করা দরকার প্রতিটি স্কুল কলেজে।
সভায় বক্তব্য দেন প্রধান প্রশিক্ষক মং চকিং, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কারাতে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহজাদা আলম, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুলু উস শামস, সিজেকেএসের নির্বাহী সদস্য মো. ইউসুফ, মিনাজ উদ্দিন, মোহাম্মদ আজগর, সিরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সুমন বাবু প্রমুখ। আগামী ডিসেম্বর একাডেমির ৩০ বছর পূর্তি অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।