প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বালিকাদের খেলায় সদর উপজেলার পেলকুজোত সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বালকদের খেলায় দেবীগঞ্জ উপজেলার অমরখানা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়েছে। বালিকাদের খেলায় রানার্সআপ দল তিতোপাড়ার রুবিনা ও অমরখানা-২ প্রাথমিক বিদ্যালয়ের নাজিম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ খেলা হয়। ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত।