ফাইনাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তেঁতুলিয়া উপজেলার মুনিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। এ ছাড়া বোদা উপজেলার মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলও ফাইনালে উঠছে। আজ রোববার বিকেলে দলগুলো একে অপরের মুখোমুখি হবে। পঞ্চগড় প্রতিনিধি