প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো-ডিএসএ ক্রিকেট লিগের ফাইনাল খেলা আজ বুধবার নীলফামারী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব নীলফামারী ও নীলফামারী বয়েজ ক্রিকেট ক্লাবের মধ্যে ওই খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। গত ২৮ মার্চ নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন এ লিগের খেলা উদ্বোধন করেন। এতে জেলার ১৩টি ক্রিকেট দল অংশ নেয়।