প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ক্লেমন ব্যাংকার্স ক্রিকেটের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লি. (ইবিএল) মধ্যে হওয়া এই খেলায় ইস্টার্ন ব্যাংক লি. বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিন। এতে ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা খান, ক্রীড়া সম্পাদক নুরুল হাবিব এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স ক্লাবের সভাপতি শেখ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইস্টার্ন ব্যাংকের মোতাসিম বিল্লাহ। এ ছাড়াও ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির পক্ষ থেকে স্পন্সর প্রতিষ্ঠান মাস্টার শেফ বেলীসসিমো এবং ইস্পাহানীকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন সাবেক বিভাগীয় ক্রিকেটার ওমর শরীফ খান।