ফাইনাল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহার পৌর স্টেডিয়ামে গতকাল শুক্রবার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দীন। পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও রোজাউল করিম ও জেলা পরিষদের সদস্য জাহিদুল বারী। খেলায় রাতুল মাল্টিমিডিয়া ১১ রানে একতা সংঘকে পরাজিত করে।