ফাইনাল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের বিরুদ্ধে ফুটবল’ স্লোগান নিয়ে গতকাল বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে চৌদ্দগ্রাম উপজেলা দাউদকান্দি উপজেলাকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল সভাপতিত্ব করেন। এতে স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল, দাউদকান্দির ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।