ফাইনাল খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া মাঠে পুটিয়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রভাষক মতিন সৈকতের সভাপতিত্বে বক্তব্য দেন দাউদকান্দির ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম সরকার, উলামা লীগের উপজেলা সভাপতি মোতাহার হোসেন মোল্লা প্রমুখ। ফাইনাল খেলায় রুহুল খোকন বকুল একাদশ ৬৫ রানে সাইদ শাপলা একাদশকে হারিয়ে জয়লাভ করে।