ফাইনাল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া সদরে গতকাল শনিবার মার্সেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হওয়া এ খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ নুরুল ইসলাম তালুকদার। স্থানীয় প্রগতি সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়। খেলায় দুপচাঁচিয়া অঙ্কুর ক্রিকেট ক্লাব ৬৬ রানের ব্যবধানে মহলদারপাড়া ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন প্রগতি সংঘের সভাপতি আবু কালাম আজাদ, থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহম্মেদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আবদুল্লাহ, সেতু ইলেকট্রনিকস মার্সেল এক্সক্লুসিভ ডিলার ফেরদাউস আলম প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে মার্সেলের পক্ষ থেকে টিভি দেওয়া হয়েছে। টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়।