প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে গতকাল সোমবার আন্তবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যাডমিন্টনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাশুকুর রহমান ২-০ সেটে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের রাজিব উল হাসানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। মেয়েদের প্রতিযোগিতায় ইতিহাস বিভাগের জয়া চাকমা ফার্মেসি বিভাগের মৌমিতাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। টেবিল টেনিসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রিফাত ৩-২ সেটে ফার্মেসি বিভাগের আদনানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মেয়েদের প্রতিযোগিতায় পদার্থবিজ্ঞান বিভাগের নাহিমা ইতিহাস বিভাগের জয়া চাকমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।