ফাইনাল খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশা উপজেলায় গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নিতপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ খেলা হয়। বালকদের খেলায় নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পাহাড়ি পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের খেলায় মিছিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-৩ গোলে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে শিরোপা জয় করে। জয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও ইফতেখার উদ্দিন শামীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ওলিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।