ফাইনাল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকার মাঠে গতকাল শুক্রবার বিকেলে স্যার মোস্তাকুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে টাইব্রেকারে ওডিকে ক্লাব ৪-৩ গোলে আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান বন সংরক্ষক মো. নুরুজ্জামান, জাতীয় দলের সাবেক ফুটবলার স্বপন দাস, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন প্রমুখ।