ফাইনাল খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বৈশাখী ক্লাবের আয়োজনে ক্লাবের মাঠে গত শুক্রবার বিকেলে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী। বৈশাখী ক্লাব ও ভবানীপুর শান্তনু স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে ৫-৩ গোলে শান্তনু স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। বৈশাখী ক্লাবের সভাপতি জব্বার মৃধার সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া, জেলা পরিষদ সদস্য রাশেদুল হক ও দাদশী ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান।