ফাইনাল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গতকাল শনিবার শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদের আয়োজনে সৃষ্টি সংঘ মাঠে এ খেলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। টুর্নামেন্টের সভাপতি কুতুব উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সাংসদ আলী আযম মুকুল, ময়মনসিংহ-১০ আসনের সাংসদ ফাহমী গোলন্দাজ, টাঙ্গাইল-৪ আসনের সাংসদ হাসান ইমাম খান ও স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়। খেলায় আরিয়ান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ পুলিশ ক্লাব জয়ী হয়।