প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধানগড়া জুনিয়র আনন্দ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। রাত ১০টার দিকে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই খেলায় চান্দাইকোনার ইমন-সৌরভ জুটি লক্ষ্মীকোলার শুভ-রিয়াজ জুটিকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ। আয়োজক কমিটির আহ্বায়ক মঞ্জুরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস সরকার, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ইউছুফ জাকারিয়া প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|