ফাইনাল খেলা শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। এই খেলা কাল শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় ২-০ গোলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এবং দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ৪-০ গোলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|