প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রামে গত শুক্রবার এনামুল হক রানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। পাঁচগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ওই খেলায় গাইবান্ধা জেলা দল নওগাঁ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মালয়েশিয়া প্রবাসী এনামুল হক তাঁর ব্যক্তিগত উদ্যোগে এ খেলার আয়োজন করেন। টুর্নামেন্টে আটটি জেলা দল অংশ নেয়।
পাঁচগ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই দিন বিকেলে উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলা কয়েক হাজার দর্শক উপভোগ করেন। নির্ধারিত সময়ে দুটি দল একটি করে গোল দেয়। এতে খেলা টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে গাইবান্ধা জেলা দল নওগাঁ জেলা দলকে পরাজিত করে।
খেলা শেষে সন্ধ্যায় টুর্নামেন্টের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও রানারআপ দলকে একটি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তায়েব আলী।