প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা ফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করায় গতকাল রোববার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানুষ গরু জবাই করে ভূরিভোজ করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১২ জুন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী খেলায় ইউপি চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা শহিদ উল্লাহ তালুকদার ওরফে মুকুল উপস্থিত দর্শকদের উদ্দেশে ঘোষণা দেন, আর্জেন্টিনা ফাইনাল খেললে গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়ানো হবে। ৯ জুলাই রাতে আর্জেন্টিনা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।