ফাউন্ডেশনের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার এক আলোচনা সভা হয়েছে। গাইবান্ধা ক্লিনিক মিলনায়তনে বিকেলে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজশিক্ষক ফেরদৌসি জাহান। বক্তব্য দেন কবি ইবনে সিরাজ, চিকিৎসক একরাম হোসেন, গাইবান্ধা নজরুল ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মঈনুল হক, সাধারণ সম্পাদক সরোজ দেব, সহসাধারণ সম্পাদক আফরুজা বেগম, সাংগঠনিক সম্পাদক রানা পাপুল, প্রচার সম্পাদক হাসান ইকবাল, পাঠাগার সম্পাদক চিস্তী তৌহিদ প্রমুখ। সভায় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে নজরুল মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।