জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে গণ-আন্দোলন চলছে নয় দিন ধরে। সেই আন্দোলনে গতকাল বুধবার ফাগুনের ফুল আগুন হয়ে ঝরেছে। স্লোগানে স্লোগানে, গানে ও কবিতায় বসন্তের বাতাস ছিল প্রকম্পিত।ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে থেকে বসন্ত উৎসব উদ্যাপন অনুষ্ঠান উপলক্ষে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিরোধযাত্রা বের করেন বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিরোধযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন তাঁরা। বাংলা বিভাগের সভাপতি অনিরুদ্ধ কাহালি বলেন, বসন্তের আমেজকে প্রতিরোধের ভাষা হিসেবে ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে প্রতিবছর বসন্তবরণ উৎসব করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল সকাল থেকেই শুরু হয় গান, কবিতা ও আবৃত্তি। সঙ্গে চলতে থাকে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে নানা স্লোগান। বিকেল থেকে অনুষ্ঠান প্রাঙ্গণে নামে জনতার ঢল। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অভিভুক্ত সংগঠনগুলো এবার বসন্তবরণ উৎসবকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা দেশব্যাপী গণ-আন্দোলনের অংশ হিসেবে পালন করেছে।’মুন্সিগঞ্জ: সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসে জামতলায় বসন্ত উৎসবের মধ্যে ছাত্রছাত্রী ও শিক্ষকদের বক্তব্য ও স্লোগানে স্লোগানে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানানো হয়। বিকেলে শহরের সুপার মার্কেটে ‘অঙ্কুরিত মুক্তিযুদ্ধ ৭১’ ভাস্কর্যের প্রাঙ্গণে সর্বস্তরের জনতা ফাঁসির দাবি জানান।গাজীপুর: দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে উপাচার্য কাজী শহীদুল্লাহর নেতৃত্বে কোধাষ্যক্ষ কাজী ফারুক আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়। দুপুরে একই দাবিতে সিপিবি গাজীপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল হয়। এ ছাড়া গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডের মুক্তমঞ্চে বিকেল থেকে টঙ্গীর আরিচপুর, গাজীপুরা, মুদাফা, দত্তপাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে একাত্মতা জানান। সন্ধ্যায় ঢাকঢোল ও স্লোগানের শব্দ ও মশালের আলোতে কেঁপে ওঠে মুক্তমঞ্চ।মানিকগঞ্জ: মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা শহরের শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে। এতে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী একাত্মতা প্রকাশ করেন। নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা বাজারে তৈরি গণমঞ্চে প্রতিদিন সকাল-সন্ধ্যায় নানা শ্রেণী-পেশার মানুষ প্রতিবাদ জানাতে উপস্থিত হচ্ছে। সকাল ১০টায় মুকসুদপুর শামসুদ্দীন শিকদার উচ্চবিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা গণমঞ্চে উপস্থিত হয়ে সংহতি জানান। ছোট শিশুরাও স্লোগানে মুখর করে তোলে। সেখানে রাজনৈতিক দলের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।জামালপুর: মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে জামালপুর বণিক সমিতি ও জেলা ব্যবসায়ী সমিতির আহ্বানে গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত শহরের সব দোকানপাট বন্ধ রাখা হয়। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সহস্রাধিক মালিক-শ্রমিক, কর্মচারী রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহরের দয়াময়ী মোড়ে কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়।বরিশাল: জেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটক আয়োজিত এবারের বসন্ত উৎসব রূপ নেয় প্রতিবাদে। উৎসবের মূল স্লোগান ‘বাসন্তী বিকেলে এসো, স্নাত হব আনন্দ ধারায়’-এর পরিবর্তে দেওয়া হয় ‘এই বসন্তে রং নেই, রাজাকারের ফাঁসি চাই’। নগরের জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল গাঁদা ফুলের সমাহার ছিল না। ছিল না হলুদ শাড়ির আধিক্য। ফাঁসির দাবিতে দর্শক-শ্রোতার প্রায় সবার পোশাক ছিল সাদা-কালো।ভোলা: ভোর থেকেই স্লোগানে স্লোগানে প্রকম্পিত ছিল ভোলা শহরের সৃষ্টিতলা গণজাগরণ মঞ্চ। সেই সঙ্গে জেলার উপজেলা সদরেও বসেছে জাগরণ মঞ্চ। সেখানেও চলে গান, আবৃত্তি ও নাটক। তারুণ্য দেয় দৃপ্ত স্লোগান। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ভাসানী ডিগ্রি কলেজের সামনে মুজিব সড়কে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সাধারণ জনতা।নাটোর: নাটোরে গঠিত গণজাগরণ মঞ্চকে আরও উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে নাটোর প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভা হয়।পঞ্চগড়: পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজন্ম একাত্তর, বোদা উপজেলা সদরের শহীদ মিনারে প্রজন্ম বাংলাদেশ, দেবীগঞ্জের বিজয় চত্বরে সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট গতকাল নানা কর্মসূচি পালন করে। ‘তেঁতুলিয়ার আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের সংগঠনের শতাধিক সদস্য বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে মিনি ট্রাকে করে ৬০ কিলোমিটার মিছিল করে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠানে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। রাজশাহী: নগরের আলুপট্টি এলাকায় একাত্তরের মঞ্চের সমাবেশ প্রতিদিনই বড় হচ্ছে। প্রতিদিনই যোগ দিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানোর পর বের হয় গণবিক্ষোভ মিছিল। মিছিলটি ঈশ্বরদী বাজারের মাহবুব আহমেদ খান সঞ্চৃতি মঞ্চে এসে শেষ হয়।বরগুনা: সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।কুড়িগ্রাম: কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের একাত্তরের মঞ্চে প্রতিবাদী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। গতকাল কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, মজিদা মহাবিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। নোয়াখালী: নোয়াখালী জেলা শহরের সোনাপুর-মাইজদী সড়কে গতকাল সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা অংশ নেন। একই সময় নোয়াখালী প্রেসক্লাব ও টাউন হলের সামনে গণজাগরণ মঞ্চ ও নোয়াখালীর উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। বিকেলে জেলা শহরের শহীদ মিনার চত্বরের বিজয় মঞ্চে নাগরিক কমিটি ও সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ছাড়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফেনী: ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধের নতুন প্রজন্ম আয়োজিত মঞ্চে গতকালও চলে মুক্তিযুদ্ধের গান। গতকাল বিকেলে মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মুক্তিযোদ্ধারা শহীদ মিনার এলাকায় মানববন্ধন করেন। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যরা স্লোগান দিয়ে নতুন প্রজন্মের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।মিরসরাই (চট্টগ্রাম): গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ হয়। সমাবেশ শুরুর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রায় দেড় হাজার নারী-পুরুষ অংশ নেন। সমাবেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।হবিগঞ্জ: সন্ধ্যায় হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলের সামনে গণ-অবস্থান করেন শহরবাসী। এ ছাড়া প্রদীপ প্রজ্বলন, গণসংগীত ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বানিয়াচং (হবিগঞ্জ): বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে গণজাগরণ মঞ্চে এসে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংহতি প্রকাশ করছেন। মঞ্চের পাশে মানবতাবিরোধীদের ঘৃণা জানিয়ে লেখার জন্য সাদা কাপড়ের স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। গতকাল সংহতি জানাতে আসেন বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয়, আইডিয়েল কলেজ, জনাব আলী কলেজ ও মেধা বিকাশ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে মুক্তিযোদ্ধারা ছাড়াও সদরের বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ দেন। মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধ সঞ্চৃতিসৌধ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল: জেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটক আয়োজিত এবারের বসন্ত উৎসব রূপ নেয় প্রতিবাদে। উৎসবের মূল স্লোগান ‘বাসন্তী বিকেলে এসো, স্নাত হব আনন্দ ধারায়’-এর পরিবর্তে দেওয়া হয় ‘এই বসন্তে রং নেই, রাজাকারের ফাঁসি চাই’। নগরের জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল গাঁদা ফুলের সমাহার ছিল না। ছিল না হলুদ শাড়ির আধিক্য। ফাঁসির দাবিতে দর্শক-শ্রোতার প্রায় সবার পোশাক ছিল সাদা-কালো।ভোলা: ভোর থেকেই স্লোগানে স্লোগানে প্রকম্পিত ছিল ভোলা শহরের সৃষ্টিতলা গণজাগরণ মঞ্চ। সেই সঙ্গে জেলার উপজেলা সদরেও বসেছে জাগরণ মঞ্চ। সেখানেও চলে গান, আবৃত্তি ও নাটক। তারুণ্য দেয় দৃপ্ত স্লোগান।