ফাগুনের কবিতা ও দেয়ালপত্রিকা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

উৎসবে পিদিম, বৈজয়ন্তী, চিত্র কল্পনা, মাধুর্য, ভাঁট ফুল, সহজিয়া, কবিয়াল, হিজল, অহংকার ২১, বর্ণমালা, বর্ণদূত, প্রত্যয়, প্রকৃতি, ঝিঁঝিপোকা, গুপ্তস্রোতসহ বিভিন্ন নামে ৬৩টি দেয়ালপত্রিকা প্রদর্শিত হয়। এতে একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত ৩১২ জন শিক্ষার্থীর লেখা স্থান পায়

উৎসবে পিদিম, বৈজয়ন্তী, চিত্র কল্পনা, মাধুর্য, ভাঁট ফুল, সহজিয়া, কবিয়াল, হিজল, অহংকার ২১, বর্ণমালা, বর্ণদূত, প্রত্যয়, প্রকৃতি, ঝিঁঝিপোকা, গুপ্তস্রোতসহ বিভিন্ন নামে ৬৩টি দেয়ালপত্রিকা প্রদর্শিত হয়। এতে একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত ৩১২ জন শিক্ষার্থীর লেখা স্থান পায়।

বেলা ১১টার দিকে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে কলেজটির অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ উৎসবের উদ্বোধন করেন। এর আগেই হাজারো শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয় কলেজ প্রাঙ্গণ।

কলেজটির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ও কবি সরোজ মোস্তফা অনুষ্ঠান পরিচালনা করেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল কালামে আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ও দেয়ালপত্রিকা উত্তরণ-এর সম্পাদক জিন্নাতুন নুর। সাহিত্যচর্চায় দেয়ালপত্রিকার গুরুত্ব ও সামগ্রিকতা নিয়ে আলোচনা করেন কলেজটির উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাবন্ধিক বিধান মিত্রসহ কয়েকজন।

কলেজ কর্তৃপক্ষের দাবি, ৬৮ বছরের পুরোনো এই কলেজের ইতিহাসে এটি সবচেয়ে বড় দেয়ালপত্রিকার উৎসব।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘সাহিত্য আমাদের মনকে বড় করে তোলে। ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে। যিনি সাহিত্য ভালোবাসেন, কবিতা ভালোবাসেন তিনি কখনো জঙ্গিবাদী হতে পারেন না। সাম্প্রদায়িক চিন্তা করে মানুষ মারতে পারেন না। কিংবা মানুষের অকল্যাণজনক কোনো কাজ করতে পারেন না।’ আলোচনা শেষে দেয়ালপত্রিকার সম্পাদক ও লেখকদের হাতে উপহার হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে বই তুলে দেওয়া হয়।