প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার (২০১৪) ফলাফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, এ বছর পাসের হার প্রথম বর্ষে ৯৪ দশমিক ৮৫, দ্বিতীয় বর্ষে ৮৮ দশমিক ৪০ ও তৃতীয় বর্ষে ৯৭ দশমিক ৩৭ শতাংশ। ফলাফল-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।