ফাতিহা-ই-ইয়াজদাহম ২২ ফ্রেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশে গতকাল সোমবার পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ মঙ্গলবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। ২২ ফেব্রুয়ারি পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম পালিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম। সভায় অন্যান্যের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বজলুর রহমান এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।