ফাতেমাকে বাঁচাতে 'এ' নেগেটিভ রক্ত প্রয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা ফাতেমা সিরাজকে বাঁচাতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ ‘এ’ নেগেটিভ।
ফাতেমার স্বামী সিরাজুল ইসলাম জানান, চিকিৎসক আফসানা বেগমের অধীনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফাতেমা। চিকিৎসক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তাঁকে রক্ত দিতে হবে। এই মুহূর্তে মা ও অনাগত সন্তানের জীবন ঝুঁকিতে রয়েছে।
সিরাজুল স্ত্রী ও অনাগত সন্তানের জীবন বাঁচাতে ‘এ’ নেগেটিভ রক্ত চেয়ে এই রক্তের গ্রুপের মানুষদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। ফোন: ০১৭১৬০৭৭৭৫৭।