ফাতেমার চিকিৎসায় এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র দিনমজুর মো. জাকির হোসেন। পরিবার-পরিজন নিয়ে মোটামুটি ভালোই চলছিল তাঁর দিন। হঠাৎ করে গত বছর তাঁর ১১ বছরের মেয়ে ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ফাতেমার মস্তিস্কে রক্ত জমাট বেঁধেছে এবং মাথায় পানি জমেছে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে ফাতেমার অস্ত্রোপচার করতে বলেছেন। এ জন্য এক থেকে দেড় লাখ টাকা লাগবে। ফাতেমার প্রতিদিনের ওষুধের খরচ জোগাতে গিয়ে বাবা জাকিরকে হিমশিম খেতে হচ্ছে। তাঁর পক্ষে অস্ত্রোপচারের ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় মেয়েকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জাকির। সাহায্য পাঠানোর ঠিকানা: পলাশ সিকদার, চলতি হিসাব নম্বর: ১১৫.১০০.৭৫৭৭৮, ডাচ্-বাংলা ব্যাংক, মিরপুর ১ নম্বর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।