ফাতেমার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিডব্লিউডির চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. আবুল কালামের স্ত্রী ফাতেমা বেগম (৪৬)। প্রায় দুই বছর ধরে তিনি অসুস্থ। সোহরাওয়ার্দী হাসপাতালে জরায়ুতে টিউমার অস্ত্রোপচারের পর ক্যানসার ধরা পড়ে। পরে কোমরে অস্ত্রোপচার করা হয়। তার পরও অবস্থার উন্নতি হয়নি। ফাতেমা বেগম বর্তমানে মহাখালী জাতীয় ক্যানসার হাসপাতালে চিকিৎসক গোলাম মোস্তফার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, তাঁকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে হবে। এ জন্য অনেক টাকার প্রয়োজন। আবুল কালাম নিজে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাঁর আর্থিক অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় স্ত্রীর জীবন রক্ষায় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তশালী মহানুভব ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আবুল কালাম। সাহায্য পাঠানোর ঠিকানা: মিসেস ফাতেমা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০৫৩৪০৭, সোনালী ব্যাংক, মিরপুর শিল্প এলাকা শাখা, ঢাকা-১২১৬। বিজ্ঞপ্তি।