ফাদার বকুল পরলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ নটর ডেম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বকুল এস রোজারিও (৫৩) গতকাল শুক্রবার রামপুরায় মারা গেছেন। তিনি গত বুধবার ব্যাংকক থেকে হৃদ্রোগের চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছিলেন।
ফাদার বকুল ঢাকা নটর ডেম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। সেখান থেকে গত বছর শিক্ষা কার্যক্রম শুরু হওয়া ময়মনসিংহ নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। আগামী সোমবার টঙ্গীতে হলিক্রস ফাদারদের জন্য নির্ধারিত কবরস্থানে তাঁকে দাফন করা হতে পারে। গতকাল সকাল সাড়ে সাতটায় রামপুরার মরো হাউস থেকে ফাদার বকুলের ময়মনসিংহে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করার পরও তিনি বের না হওয়ায় গাড়িচালক বিষয়টি হাউসে বসবাসরত অন্যদের জানান। তাঁরা ফাদারের রুমে ঢুকে তাঁকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। আজ সকালে ফাদারের মরদেহ ময়মনসিংহে নেওয়া হবে।