ফাদার রিগনের জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগনের ৮৭তম জন্মদিন আজ ৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাগেরহাটের মংলার হলদিবুনিয়া গ্রামে ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী রিগন মেলার আয়োজন করা হয়েছে।রিগন ১৯২৫ সালের এই দিনে ইতালির ভেনিসের ভিল্লাভের্লা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি বাংলাদেশে আসেন। তিনি এ দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, চিকিৎসা সেবা ও দুস্থ নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ ও কবি জসীমউদ্দীনের বেশ কিছু কবিতা ও গান ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। ১৯৭১ সালে অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা ও আশ্রয় দেওয়ার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ২০০৯ সালে তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে সরকার। বাগেরহাট প্রতিনিধি।