ফানফুল আর্ট স্কুলের উদ্যোগে চিত্রপ্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফানফুল আর্ট স্কুলের নবম বার্ষিক আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ এবং চিত্রপ্রদর্শনী ২৪ ও ২৫ জুলাই শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রশিল্পী মউদুদুল আলম।
তপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন প্রণব মিত্র চৌধুরী ও বাসব শীল। স্বাগত বক্তব্য দেন ফানফুল আর্ট স্কুলের পরিচালক সুখরঞ্জন হালদার।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সৌমেন কান্তি দাশকে সংবর্ধনা দেওয়া হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে ৬৫টি ছবি স্থান পায়। বিজ্ঞপ্তি।