ফারাক্কা বাঁধ নিয়ে মনমোহনের সঙ্গে বৈঠক করবেন মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাক্কা বাঁধের ক্ষতিগ্রস্ত স্লুইসগেট দিয়ে বাংলাদেশ ‘বেশি’ পানি পাওয়ায় এবং গেট মেরামতের উদ্যোগ না নেওয়ায় নিজের অসন্তোষের কথা জানাতে আগামীকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা গতকাল ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্লুইসগেট দিয়ে বাংলাদেশ বেশি পানি পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছি। আগামীকাল বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করব। মঙ্গলবার আমি দিল্লির উদ্দেশে যাত্রা করব।’গত শনিবার মমতা অভিযোগ করেন, ফারাক্কা বাঁধের দুটি স্লুইসগেট ভেঙে গেলেও তা মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। পিটিআই।