ফারাক্কা বাঁধ সংস্কারে মমতার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত ফারাক্কা বাঁধ সংস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও বিদ্যুৎমন্ত্রী মনীষ গুপ্ত গত বুধবার বাঁধের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রীকে অবহিত করার পর তিনি এ চিঠি দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত বাঁধের সংস্কার দাবি করেছেন। তা না হলে শুষ্ক মৌসুমে চাষের জন্য রাজ্যে পানির অভাব হবে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে চাষাবাদ বাধাগ্রস্ত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
গত রোববার ফারাক্কা বাঁধের ৪৯ নম্বর গেটটি ভেঙে যায়।