ফারাক্কা বাঁধের সব গেট মেরামত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে ফারাক্কা বাঁধের সব স্লুইসগেট মেরামতের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনশাল। গত বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় দুই তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই ঘোষণা দেন।ওই দুই সাংসদ সুখেন্দু শেখর রায় ও দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, চুক্তি অনুযায়ী ফারাক্কা থেকে বাংলাদেশের ৩৩ শতাংশ পানি পাওয়ার কথা। কিন্তু মাস কয়েক আগে বাঁধের দুটি স্লুইসগেট ভেঙে যাওয়ায় বাঁধের ৮৫ শতাংশ পানিই বাংলাদেশে চলে যায়। জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, ফারাক্কা বাঁধের সব স্লুইসগেট পর্যায়ক্রমে মেরামত করা হবে।মৈত্রী এক্সপ্রেসে ভ্রমণঢাকা ও কলকাতার মধ্যে সরাসরি চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ সহজতর করার লক্ষ্যে দুই দেশের সরকার যৌথ গ্রুপ গঠন করেছে। গত বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির রেল ভবনে গ্রুপের প্রথম বৈঠক হয়। এতে বাংলাদেশ রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান এবং ভারতের রেল বোর্ডের অতিরিক্ত সদস্য (ট্রাফিক) ডি পি পান্ডে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে ট্রেনের ভেতরেই যাত্রীদের অভিবাসন ফরম পৌঁছে দেওয়া হবে। এতে কিছুটা সময় বাঁচবে।