প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৩৯ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার টাঙ্গাইলে আলোচনা সভার আয়োজন করে মওলানা ভাসানী ফাউন্ডেশন। জেলা শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিমউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন পানি বিশেষজ্ঞ এস আই খান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কবি বুলবুল খান মাহবুব, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, আওলাদ হোসেন, সৈয়দ ইরফানুল বারী, আজাদ খান প্রমুখ। টাঙ্গাইল প্রতিনিধি