ফারাক্কা লংমার্চ বার্ষিকীতে ন্যাপের আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাক্কা লংমার্চের ৪০তম বার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীতে আলোচনা সভা করেছে বাংলাদেশ ন্যাপ। নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করে ন্যাপের ঢাকা মহানগর শাখা।
আলোচনা সভায় ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, ফারাক্কা লংমার্চ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। ফারাক্কা লংমার্চের মাধ্যমেই বাংলাদেশি জাতীয়তাবাদের বীজ বপন হয়েছিল। মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ কর্মসূচি সব আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে আলোকবর্তিকা হয়ে থাকবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, নগর শাখার আহ্বায়ক সৈয়দ শাহজাহান প্রমুখ বক্তব্য দেন।