ফারাজ চত্বরে আজ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে হাজি আবুল কালাম ভোলা স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার অনুষ্ঠিত হবে।

বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ফারাজ চত্বরে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের একাংশের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল।

উপজেলার গোমদণ্ডী একাদশ ক্লাব আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত ২৯ ডিসেম্বর। রাত্রিকালীন এই ফুটবল প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন এলাকার ৩৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে খেলবে বোয়ালখালীর মুন্সীপাড়া নিউ স্টার ও চট্টগ্রাম নগরের কিশোয়ান এফসি।