ফারাজ স্মরণে রাজশাহীতে বিতর্ক উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম এনডিএফ বিডি-আরএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব-২০১৬’। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। গুলশানে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন স্মরণে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, আজ সকাল আটটায় রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে উৎসব শুরু হবে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব (আরএমসি ডিসি) যৌথভাবে এই আয়োজন করতে যাচ্ছে। সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে শোভাযাত্রা, উদ্বোধনী ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান।