ফারাজ হোসেনের কুলখানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

ফারাজ আইয়াজ হোসেনের কুলখানি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। কুলখানি উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে আগামীকাল বাদ আসর (বিকেল ৫টা) বাড়ি: এনই (জে)-৪, সড়ক: ৮৩, গুলশান ২, ঢাকা ১২১২-তে স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করা হয়েছে।
১ জুলাই গুলশানের আর্টিজান বেকারিতে বর্বর সন্ত্রাসী হামলায় ফারাজ মৃত্যুবরণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ফারাজ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছেলে। পরিবারের পক্ষ থেকে ফারাজ আইয়াজ হোসেনের কুলখানিতে অংশ নিতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।