ফারাজই তরুণদের আদর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেওয়ানহাট মোড়ে সমাবেশ শেষে জঙ্গিবাদবিরোধী মিছিল বের করে পাঠানটুলি ওয়ার্ড জঙ্গি প্রতিরোধ যুব মঞ্চ
দেওয়ানহাট মোড়ে সমাবেশ শেষে জঙ্গিবাদবিরোধী মিছিল বের করে পাঠানটুলি ওয়ার্ড জঙ্গি প্রতিরোধ যুব মঞ্চ

এ দেশের তরুণদের আদর্শ হওয়া উচিত ফারাজ আইয়াজ হোসেন। তিনি হৃদয়ে বাংলাদেশের মানচিত্র ধারণ করেছিলেন। বন্ধুর জন্য বন্ধু প্রাণ দিতে পারে এমন ঘটনা বিরল।

৩ সেপ্টেম্বর দেওয়ানহাট মোড়ে পাঠানটুলি ওয়ার্ড জঙ্গি প্রতিরোধ যুব মঞ্চের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

যুবনেতা রহিম দাদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নগর যুবলীগের সদস্য নেছার আহমেদ, এস এম সাঈদ, শেখ নাছির আহম্মদ, দেলোয়ার হোসেন, হোসেন সোহরাওয়ার্দী, ওয়ার্ড যুবলীগ নেতা মো. রাশেদুল ইসলাম, এম কে আলম, নগর ছাত্রলীগ সহসভাপতি নাজমুল হাসান, যুবনেতা দেওয়ার হোসেন, ছাত্রনেতা শহীদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দক্ষতা ও সাহসিকতার সঙ্গে জঙ্গিদের দমন করছেন। অনেক রাঘব-বোয়াল চিহ্নিত হয়েছে। তাদের নেটওয়ার্ক ভেঙে পড়ছে। তবে জঙ্গিবাদ প্রতিরোধে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে। পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাবেশ শেষে জঙ্গিবাদবিরোধী একটি মিছিল বের করা হয়। বিজ্ঞপ্তি।